ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা মেরে ঢাকায় শামীম, ধরে আনল চট্টগ্রামের পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ২৭ মার্চ ২০২২
টাকা মেরে ঢাকায় শামীম, ধরে আনল চট্টগ্রামের পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে চেকের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ শামীমকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ। শনিবার বিকেলে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম আকবরশাহ থানার ডিটি রোডের মোস্তফা জামালের ছেলে।

পুলিশ জানায়, ২০০৬ সাল থেকে ব্যবসা করতেন শামীম। সে সময় ব্যবসায় বিনিয়োগের কথা বলে বিভিন্ন ব্যাংক ও লোকজনের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধের জন্য চেক প্রদান করেন। কিন্তু তার চেকের অনুকূলে সংশ্লিষ্ট ব্যাংকে কোনো টাকা ছিল না। এভাবে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা প্রদান না করে কৌশলে চট্টগ্রাম থেকে পালিয়ে যান তিনি।

Advertisement

এসব চেকের বিপরীতে আট মামলায় বিভিন্ন মেয়াদে শামীমকে সাজা প্রদান করে আদালত। এরমধ্যে চার মামলায় দুই বছর দুই মাসের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। অপর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আকবরশাহ থানার ওসি সৈয়দ হাসান বলেন, ২০১৫ সাল থেকে ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় অবস্থান করে আসছিলেন শামীম। শনিবার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারের পর রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!