কক্সবাজার এসে মীর আফসার আলী যা করলেন
কক্সবাজার ট্যুরে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। মূলত ‘ফুডকা’ নামে একটি ফুড ভ্লগিং প্রজেক্টের কাজেই তিনি বাংলাদেশে এসেছেন। যার অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন, খেয়েছেন, আবার সেই খাবারের ভিডিও ধারণ করেছেন।
বুধবার মীর আফসার আলী ও তার সঙ্গীরা গিয়েছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। বিকেল ৪টার দিকে আকাশপথে ঢাকায় ফেরেন মীর ও তার সঙ্গীরা।

.png)
কক্সবাজারে ফুডকা টিমের সফরসঙ্গী রিয়াজ বলেন, ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নেমেই প্রথমে মৎস্য অবতরণ কেন্দ্রে যায় ফুডকা টিম। সেখানে কিছু সময় কাটানোর পর কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক ধরে সবাই যান সাগর পাড়ে ইনানীর পালংকি রেস্টুরেন্টে।

সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আসেন রয়েল টিউলিপে। সেখান থেকে আবার পালংকি রেস্টুরেন্টে গিয়ে খান দুপুরের খাবার। তবে কক্সবাজার সফরকালে মীর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।

মীর ও তার সঙ্গীদের দুপুরের খাবারে বিভিন্ন সি-ফিসের আইটেম ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ক্র্যাব, গ্রীল, ফিস, অক্টোপাস গ্রিল, স্কুইড গ্রিল, রূপচাঁদা গ্রিল, কোরাল বারবিকিউ, চিংড়ি গ্রিল, চিংড়ি ঝোল, লইট্টা ফ্রাই, স্টিম ফিস, সী ফুড সালাদ, পাহাড়ি মুড়ি, মাটন চুইঝালসহ আরো অনেক আইটেমের খাবার। বিষয়টি নিশ্চিত করেন পালংকি রেস্টুরেন্টের রেসিপি প্রধান অসীম দেবনাথ।

অসীম বলেন, মীর দা আসবেন জেনে সবচেয়ে জনপ্রিয় সি-ফিসগুলো তৈরির চেষ্টা করেছি। ৩০টি আইটেম হবে। তারা মোট ১০ জন ছিলেন। এসব খাবার ব্লগের জন্য ভিডিও করেছেন তারা।

প্রসঙ্গত, মীর রিয়েলিটি শো মীরাক্কেলের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।