সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
আটক কামাল হোসেন (৪০) উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এ ব্লক/শেড-৪৩ এর মৃত আবুল কাশেমের ছেলে।
.png)
এসপি নাইমুল হক জানান, সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্পে ব্লক রেইড করে রোহিঙ্গা দুস্কৃতিকারী ও অর্থ পাচারকারী কামাল হোসেনকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে সাড়ে ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।
এসপি নাইমুল হক জানান, জিজ্ঞাসাবাদে টাকার উৎসের বিষয়ে উত্তর দিতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অর্থ পাচার ও চোরাচালানে জড়িত। তিনি বাংলাদেশ থেকে এই টাকা পাচার করার জন্য মজুদ করেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।