[ দেশজুড়ে ]
হত্যা মামলায় রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামি
কক্সবাজারের টেকনাফে হত্যা মামলায় মো. কালাবুদ্দা নামে ৩৪ বছর বয়সী এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জামতলী ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালাবুদ্দা একই ক্যাম্পের বেদু মিয়ার ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাহ উদ্দিন বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জামতলী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কালাবুদ্দাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালাবুদ্দা উখিয়া থানায় হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!