ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে দুই রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
প্রকাশিত: ১২:৫৭, ৩১ মে ২০২২
টেকনাফে দুই রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গারা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ও লেদা ক্যাম্প এলাকায় রোববার দুপুরে পৃথক অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা, তিনটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক এর বাসিন্দা সালামের ছেলে মো. মোবারক ও লেদা ক্যাম্পের ই-ব্লক এর বাসিন্দা গনি মিয়ার ছেলে মো. আইয়ুব।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য মো. মোবারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোবারক একাধিক মামলার আসামি।

এছাড়া একইদিন দুপুরে লেদা ২৪ নম্বর ক্যাম্পের ই-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা আইয়ুবকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘর ও দোকানে তল্লাশি চালিয়ে ৬০০ পিস ইয়াবা, আইয়ুবের, তার স্ত্রীর এবং অন্য এক নারীর তিনটি এনআইডি কার্ডের ফটোকপি ও বিকাশ লেনদেনের ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবা, এনআইডি কার্ডের ফটোকপি ও মোবাইল সেটসহ গ্রেফতারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!