ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোনা-ঢাকা রেল যোগাযোগ বন্ধ 

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ১৮ জুন ২০২২
নেত্রকোনা-ঢাকা রেল যোগাযোগ বন্ধ 
ছবি: সংগৃহীত

বন্যার তোড়ে নেত্রকোনার মোহনগঞ্জের ইসলামপুরে একটি রেলব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টার মাঝামাঝি ইসলামপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোনা থেকে ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনও বারহাট্টায় আটকে পড়েছে।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেল স্টেশন মাস্টার।

এদিকে, ঢাকা কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারও বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!