ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে ২ রোহিঙ্গা  নিহত 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ২০ জুন ২০২২
টেকনাফে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে ২ রোহিঙ্গা  নিহত 
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই জাহেদ হাসান।

এসআই জাহেদ হাসান জানান, সোমবার সকালে অটোরিকশা যাত্রী নিয়ে টেকনাফের হোয়াইক্যংর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি তেচ্ছিব্রিজ এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই রোহিঙ্গা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!