ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মাসেতুর উদ্বোধন: ১৪ চেকপোস্টে তল্লাশি শুরু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ২০ জুন ২০২২
পদ্মাসেতুর উদ্বোধন: ১৪ চেকপোস্টে তল্লাশি শুরু
চেকপোস্টে পুলিশের তল্লাশি কার্যক্রম- ছবি: সংগৃহীত

আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে নোয়াখালীতে পুলিশের ১৪টি চেকপোস্ট বসানো হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকাল থেকে জেলা ও উপজেলায় এসব নিরাপত্তা চৌকি বসানো হয়।

জানা গেছে, সোমবার সকাল থেকে নোয়াখালী জেলার সুধারাম ও বেগমগঞ্জে দুটি করে, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সেনবাগ, চাটখিল, চরজব্বর, সোনাইমুড়ী, হাতিয়া ও ভাসানচর থানায় একটি করে এবং জেলা গোয়েন্দা শাখা ও ট্রাফিক বিভাগ আরো দুটি চেকপোস্ট বসিয়েছেন পুলিশ।

Advertisement

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধনে যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, এ কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবাইকে বিষয়টি স্বাভাবিকভাবে নেয়ার অনুরোধ করছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!