নিহত মাকসুদুর রহমানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকায়। তিনি ঐ এলাকার শামসুদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, মাকসুদ তার সহকর্মীদের সঙ্গে ট্যাক্সিতে করে কাজে যাচ্ছিলেন। নাজরান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাকসুদ নিহত ও বাকি পাঁচজন আহত হন। পরে পুলিশ গিয়ে মাকসুদের লাশ মর্গে ও বাকিদের হাসপাতালে ভর্তি করে।
.png)
নিহতের মামা মো. সারওয়ার জানান, ৭ মাস আগে ধার দেনা করে মাকসুদ কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান। বাড়িতে তার ৪ কন্যা ও ২ পুত্র আছে। তার মৃত্যুতে পরিবারে অন্ধকার নেমে এসেছে। তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ চলছে।