ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দীঘিনালায় পানিবন্দি হয়ে পড়েছে হাজারও পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪২, ২১ জুন ২০২২
দীঘিনালায় পানিবন্দি হয়ে পড়েছে হাজারও পরিবার
(ছবি: সংগৃহীত)

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের ২০ গ্রামের ১ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 

সোমবার (২০ জুন) সকাল থেকে টানা বর্ষণ বন্ধ হলেও গতরাতের ভারি বর্ষণে মাইনী নদীর উজানের ঢলে এসব গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন সেতু ও পয়েন্ট ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মেরুং বাজারসহ আশপাশের বিভিন্ন হাটবাজারে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে হাটবাজার। 

Advertisement

পানিবন্দি পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দীঘিনালা সেনা জোন। দুপুরে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও পানিবন্দি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এদিকে, বৃষ্টিপাত না থাকায় চেঙ্গী নদীর নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!