গ্রেফতারকৃত মইফুল ইসলাম উপজেলার ১১ নম্বর দূর্গাপুর ইউপির লক্ষ্মীনারায়ণপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।
বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
.png)
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত মইফুল জান্নাত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এর আগে গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দীতে তার নাম উঠে আসে। এ ঘটনায় নিহতের স্বজনেরা জান্নাত হত্যাকাণ্ডে জড়িত মইফুলসহ তার সহযোগীদের ফাঁসি চেয়ে মানববন্ধন করে।
গত ১৩ এপ্রিল বিকেল পৌনে ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী শিশু তাসফিয়া ওরফে জান্নাত নিহত হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবু জাহেরও গুলিবিদ্ধ হন। এ ঘটনার একদিন পর বৃহস্পতিবার বিকেলে নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমনকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবির হাট উপজেলা থেকে ৪ জনকে গ্রেফতার করে। অন্যদিকে র্যাব ৫ জনকে গ্রেফতার করায় এ মামলায় এখন পর্যন্ত ১০ জন গ্রেফতার হলেন।