[ দেশজুড়ে ]
ফেনীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ আটক ১
আটক: প্রতীকী ছবি
ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ ইয়াবাসহ মো. আরিফকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে শহরের দেওয়ানগঞ্জ এলাকার বিসিক রাস্তার মাথা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটককৃত মো. আরিফ ফেনী সদরের দেবীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. আরিফকে আটক করা হয়।
.png)
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে এবং তার দেওয়া তথ্যমতে তার হাতের একটি পলিথিনের ব্যাগ থেকে ৫ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ২০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!