বুধবার সন্ধ্যার দিকে গাজীপুরের শ্রীপুর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিক্ষার্থীর বাবার নাম উজ্জল হোসেন।
এর আগে, মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রধান অভিযুক্ত জিতুর বাবা মো. উজ্জ্বল হোসেনকে আটক করা হয়।
.png)
আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে পালাতে সহায়তার জন্য তার বাবা উজ্জল হোসেনকে রাতে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, উজ্জল হোসেনের প্রশ্রয়ে জিতু শিক্ষককে আঘাত করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলার সময় পেছন থেকে শিক্ষক উৎপল কুমারকে কাঠের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু। পরে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিলে একদিন পর রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রোববার নিহতের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় জিতুর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ঘটনার চারদিন পর মঙ্গলবার রাতে প্রধান আসামির বাবাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবা মো. উজ্জ্বল হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।