ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একই সঙ্গে পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ২৯ জুন ২০২২
একই সঙ্গে পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

লালালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী আয়শা খাতুন ও লাবিবা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরের দিকে উপজেলার দুর্গাপুর ইউপির উত্তর গোবধা এলাকায় এ ঘটনা ঘটে।  শিশু আয়েশা ওই এলাকার রাশেদুল ইসলাম এবং লাবিবা একই এলাকার রুবেল মিয়ার মেয়ে। 

মৃত শিশু আয়েশা ও লামিয়ার পরিবার জানায়, দুই শিশুই বাড়ির উঠানের খেলা করছিল। এ সময় পাশের পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে যায় তারা। পরে, খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে একই সঙ্গে তাদের দুইজনের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন দুই শিশুর মরদেহ উদ্ধার করে।  শিশু দুইটির পরিবারে শোকের মাতম চলছে।

Advertisement

দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!