[ দেশজুড়ে ]
খেলা শেষে নদীতে নেমে প্রাণ গেল দুই কিশোরের
হাসপাতালে নিলে দুই কিশোরকে মৃত ঘোষণা করা হয়
হবিগঞ্জে খেলা শেষে খোয়াই নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের যশোরআব্দা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- হবিগঞ্জ পৌরসভার যশোরআব্দা এলাকার সেলিম মিয়ার ছেলে ১৭ বছর বয়সী সাগর মিয়া ও একই এলাকার খেলু মিয়ার ছেলে ১৫ বছরের নাহিদ মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বিকেলে শহরের যশোরআব্দা এলাকায় খোয়াই নদীর চরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতেন নামেন একদল কিশোর। এ সময় নদীর গভীরে চলে যান সাগর ও নাহিদ। সাঁতার না জানায় আর উঠতে পারেননি তারা। পরে সহপাঠীরা স্বজনদের খবর দেন। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!