ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২ জুলাই ২০২২
হবিগঞ্জে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
রেলওয়ের জমি থেকে উচ্ছেদকৃত অবৈধ স্থাপনা- ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়ের ভূমি দখল করে গড়ে তোলা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের পৌরমার্কেট সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ঢাকা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফি উল্লাহ।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রেলওয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ জানান, রেলওয়ে ভূমি দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়েছে, যা অব্যাহত থাকবে। এ সময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশীদসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!