এ সময় রেলের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটসহ ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে ঢাকা ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। এ সময় রেলের পুলিশ, নিরাপত্তা বাহিনী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
.png)
খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া-সিলেট রেলপথের আজমপুর রেলস্টেশন এলাকায় দীর্ঘ দিন ধরে এক শ্রেণির লোক অবৈধভাবে জায়গা দখল করে দোকানপাট করে আসছেন। রেলওয়ের সংশ্লিষ্ট লোকজন তাদের অনেকবার এই জায়গা ছেড়ে দিতে বললেও তারা তা কর্ণপাত করেনি। অবশেষে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, আজমপুর রেলস্টেশন এলাকায় রাস্তার দুপাশে অবৈধভাবে অনেক দোকানপাট গড়ে উঠেছিল। এতে করে রেলের অনেক জায়গা বেদখল হয়ে যাওয়া ছাড়া ও পরিবেশ নষ্ট হচ্ছিল। অভিযানে পাকা, আধাপাকা, দোকানপাটসহ ২০টি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ শতক জায়গা।
তিনি আরো বলেন, এটি আমাদের নিয়মিত অভিযান। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।