ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে বায়েজিদ, আমতলী বাজারের মিলন মিয়ার ছেলে সীমান্ত লাদেন ও কাউতলী এলাকার রাজ্জাক মিয়ার ছেলে ফারুকুল ইসলাম।
.png)
এর আগে পুলিশ ভোরে আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা নামক স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, আটককৃতরা মাদক সেবনের কথা স্বীকার করেছে। মাদক সেবনকরার অপরাধে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।