[ দেশজুড়ে ]
আখাউড়ায় দুই টিকিট কালোবাজারি আটক
আটককৃত দুই টিকিট কালোবাজারি, ছবি ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা পুলিশ দুই টিকিট কালোবাজারিকে আটক করেছে। মঙ্গলবার সকালে রেলওয়ে স্টেশনে চালানো অভিযানে আন্তনগর ট্রেনের সাতটি টিকিটসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের আবুল খায়েরের ছেলে স্বপন মিয়া ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে রানা মিয়া। তাদের রেলওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, আটককৃতদের কাছে পাওয়া সাতটি টিকিটে ১২টি আসন ছিল। এছাড়া তাদের কাছ থেকে টিকিট বিক্রির টাকাও উদ্ধার করা হয়। থানায় মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!