[ দেশজুড়ে ]
আখাউড়ায় মাটি খুঁড়তেই মিলল মর্টার শেল
উদ্ধার করা মর্টার শেল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পৌর শহরের তারাগন এলাকায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ জানান, কিছুদিন ধরে একটি মৎস্য প্রজেক্ট থেকে মাটি এনে তার বাড়ির নিচু জায়গা ভরাট করাচ্ছিলেন। শুক্রবার দুপুরে শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেলটি দেখতে পান। পরে খবর দিলে তিনি মর্টার শেলটি তুলে নিরাপদ জায়গায় রাখেন। একই সঙ্গে পুলিশকে খবর দেন।
পরে মর্টার শেলটি উদ্ধার করে এলাকার একটি শুকনো পুকুরের নিচে নিরাপদে রাখে পুলিশ। ব্যবস্থা করা হয় পুলিশি পাহারার।
.png)
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মর্টার শেলটি খুবই পুরোনো। এর উচ্চতা ২২ ইঞ্চি। মর্টার শেলটি পরীক্ষার জন্য এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই জানা যাবে এটি সক্রিয় কিনা।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!