সাজাপ্রাপ্তরা হলেন পৌরশহরের বাগানবাড়ির মো. সোহেল মিয়া, একই এলাকার শেখ সাগর, সুনামগঞ্জের শ্রীপুর গ্রামের সহিদ মিয়া, নোয়াখালীর মাজদিহির মো. আবুল কালাম ও গাইবান্ধার পলাশবাড়ির মো. আব্দুল বারী।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ দেন।
.png)
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, আটককৃতরা নিজের দোষ স্বীকার করায় প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে মাদক নির্মুল করা হয়।