ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ফেনসিডিলসহ দম্পতি গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২১, ২২ ফেব্রুয়ারি ২০২২
আখাউড়ায় ফেনসিডিলসহ দম্পতি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুইজনকে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এরআগে মাদকসহ তাদের করোয়াতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের করোয়াতলী এলাকার মৃত নূরু মিয়ার ছেলে বাচ্চু মিয়া ও তার স্ত্রী নাছিমা আক্তার। এ সময় তাদের কাছ থেকে ২৬ বোতল স্কফ সিরাপ এবং ৬ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। স্বামীর বিরুদ্ধে মাদকসহ ৬টি মামলা রয়েছে। 

আরো পড়ুন: সিরাজগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে করোয়াতলী এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টির সত‍্যতা নিশ্চিত করে বলেন, থানায় বাচ্চু মিয়ার বিরুদ্ধে তিনটি মাদক এবং তিনটি অন্যান্য মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব‍্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আখাউড়া মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!