ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আধুনিক ফ্ল্যাটে বসে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক ১

নারায়ণঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২২
আধুনিক ফ্ল্যাটে বসে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক ১
ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপসী এলাকায় বহুতল ভবনে অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১০৭টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে ডিবি’র উপ-পরিদর্শক শিবলী কায়েছ মীর বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত মো. রফিকুল ইসলাম সোনারগাঁ নুনেরটেক মধ্যপাড়া এলাকার আব্দুল কাশেমের ছেলে।

গোপন সংবাদে ডিবি পুলিশ জানতে পারে রূপসীর বাগবাড়ি এলাকায় আরাসদুল কবির ভূঁইয়ার আধুনিক ফ্ল্যাটের ৩য় তলায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেটার উদ্দেশ্যে অবস্থান করছে। খবরটি নিশ্চিত হয়ে ডিবি’র উপ-পরিদর্শক শিবলী কায়েছ মীরের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে সহকারী পরিদর্শক মো. আরিফ শেখ ও উপ-সহকারী পরিদর্শক মো. সেলিম উদ্দিনসহ ডিবির একটি টিম ঐ ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১০৭টি ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য তিন লাখ ৩২ হাজার টাকা।

Advertisement

ডিবি’র উপ-পরিদর্শক শিবলী কায়েছ মীর জানান, আটককৃত মো. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা বিভিন্ন কৌশলে কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!