মাদকাসেবী পৌর শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার আকবর আলীর ছেলে আবু বকল সিদ্দিক ওরফে মিন্টু।
মাদকাসক্ত মিন্টুর বাবা আকবর আলী বলেন, মিন্টু র্দীঘদিন যাবত মাদকাসক্ত। কোনোভাবেই তাকে ফেরাতে পারছিলাম না। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ট। সে ঘরের ভেতরে ও বিভিন্ন জায়গায় বন্ধু-বান্ধব নিয়ে মাদক সেবন করতো। এলাকাবাসী প্রতিবাদ করলে হুমকি দিতো।
.png)
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন জানান, নিজ ঘরে সিগারেটের ভেতর মাদকদ্রব্য সেবনের সময় আবু বক্কর সিদ্দিক ওরফে মিন্টকেু আটক করে ধনবাড়ী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।