ওই যুবকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবাই তাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। গ্রেফতার সাদ্দাম শহরের পূর্ব পাইকপাড়ার দুধ মিয়ার ছেলে।
পারিবার জানায়, বৃদ্ধ দুধ মিয়ার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বখাটে ছেলেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েন ছেলে সাদ্দাম। প্রায়ই তিনি নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর চাপ প্রয়োগ করেন ও মারধর করেন।
.png)
মাস খানেক আগে এরই ধারাবাহিকতায় নেশার টাকার জন্য চাপ দিলে তার মা তা দিতে অস্বীকৃতি জানান। এসময় সাদ্দাম তাকে মারধর করেন। মাদকাসক্ত ছেলেকে নিয়ে কোনো উপায় না দেখে আদালতে মামলা করেন দুধ মিয়া।
সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, আদালতের পরোয়ানা জারির পর গ্রেফতার করা হয় ছেলেটিকে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।