মাদকাসক্ত কিশোর শাওন নেশাগ্রস্ত হয়ে মাতলামি করায় অতিষ্ঠ হয়ে নদীর চরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে এমন শাস্তি দেন বাবা ইউনুচ মিয়া।
জানা যায়, শাওন দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। ফলে সন্তানের অপকর্মের কারণে এলাকার বাসীন্দারা তার বাবার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে আসছেন। সংবদ্ধভাবে মাদক সেবন করে মাতলামির ফলে এমন শাস্তি দেয়া হয় বলে জানান স্থানীয়রা। পরে এলাকার লোকজন নেশাগ্রস্ত শাওনের হাত ও পায়ের বাঁধন খুলে দেয়।
.png)
ওই কিশোরের বাবা ইউনুস মিয়া জানান, আমার ছেলের অন্যায় আচরণে অতিষ্ঠ হয়ে রশি দিয়ে বেঁধে শাস্তি দিয়েছি।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ডেইলি বাংলাদেশকে জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে হাত পা বেঁধে কিশোর ছেলেকে শিক্ষা দেওয়াটা অন্যায়। মাদকে বেশি ঝুঁকে পড়লে অবশ্যই তাকে মাদক নিরাময় কেন্দ্রে নেয়া উচিৎ।