[ দেশজুড়ে ]
টাকা না দেয়ায় মাকে পিটিয়ে মারল মাদকাসক্ত ছেলে
অভিযুক্ত শাওন মিয়া
গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মা খাতিজা বেগম নিহত হয়েছেন। সোমবার রাতে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের থানসিংহপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, থানসিংহপুর গ্রামের আবদুস সাদেকের ছেলে শাওন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রায়ই মায়ের কাছে মাদকের জন্য টাকা নিত। সোমবার রাত ৯টার দিকে মা খাতিজার কাছে মাদক কেনার টাকা চায় শাওন। খাতিজা বেগম টাকা দিতে না চাইলে শাওন ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করে। ওই সময় তার বাবা বাধা দিতে গেলে তাকেও মারধর করে শাওন। প্রতিবেশীরা গুরুতর অবস্থায় খাতিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে গভীর রাতে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান বলেন, মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত শাওনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!