ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুলবাড়ীতে সাড়ে ৬ লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২২
ফুলবাড়ীতে সাড়ে ৬ লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ মো. সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মো. সাইফুল ইসলাম উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে। 

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিহাল ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি ভ্যানসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

আরো পড়ুন: ভাসানচরে যাচ্ছেন আরো এক হাজার রোহিঙ্গা

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. আসাদুজ্জামানের নেতৃতে এসআই মোজ্জাফ্ফর, এএসআই শাহিদুল, এএসআই গোলাম রাব্বানী, এসআই আলাল, এএসআই আমজাদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার কাজিহাল ইউনিয়নের রসুলপুর থেকে ভ্যান যোগে আমড়া যাওয়ার পথে হযরতপুর তিন রাস্তার মোড়ে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা এবং একটি ভ্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করে থানায় নেয়া হয়।

ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফুলের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!