ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২২
সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৯২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৩। এ সময় তার নিকট থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়। শুক্রবার দুপুরে চিটাগাংরোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের কোতয়ালীর বলাডাঙ্গাকাজীপুর এলাকার মো. শাহাব উদ্দিন এবং শরীয়তপুরের পালংয়ের আটিপাড়া এলাকার শাহ আলম।

আরো পড়ুন: কারখানা থেকে বেরোতেই সতিনের চোখ তুলে নিলেন নুরন্নেছা

Advertisement

শুক্রবার র‍্যাব-৩র সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটক ব্যক্তিরা একে অপরের যোগসাজশে র্দীঘদিন যাবৎ কুমিল্লা থেকে ফেনসিডিল ক্রয় করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!