[ দেশজুড়ে ]
ইয়াবা ভাবি শাহানাজসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইয়াবা ভাবি শাহানাজসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুরের ইয়াবা ভাবি হিসেবে পরিচিত শাহানাজ পারভীন ও তার স্বামীসহ তিনজনকে ৬০০ ইয়াবাসহ গ্রেফতার করেছে রংপুর মহানগর ডিবি পুলিশ। রোববার রাতে নগরীর কামালকাছনা মায়াময়ি সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নগর ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নগরীর কামাল কাছনা মায়াময়ী সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে রংপুরের ইয়াবা ভাবি হিসেবে পরিচিত শাহানাজ পারভীন তার স্বামী তানভির রহমান তন্ময় ও স্মৃতি বেগমকে গ্রেফতার করে। এ সময় তাদের কাজ থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার কামাল কাছনা মায়াময়ী সড়কের একটি বাড়িতে ভাড়া থেকে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
.png)
সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!