ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ১৯ জানুয়ারি ২০২২
রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে হোরোইন-ইয়াবাসহ আলেপ সরদার নামে এক মাদক ব্যবসায়ী ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলেপ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত হাসমত সরদারের ছেলে ও সাজাপ্রাপ্ত আসামি বিপ্লব জালালাবাদ গ্রামের মোজাফর মণ্ডলের ছেলে।

আরো পড়ুন: সিরাজগঞ্জে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

Advertisement

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী আলেপকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার থেকে দেড় লাখ টাকা মূল্যের ১৫ গ্রাম হোরোইন ও ১১ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। 

ওসি জানান, সিআর ৬৯০/১৭ মামলায় আদালত বিপ্লবকে দুই বছরের সাজা প্রদান করেন। সাজার পর থেকেই তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মিঠাপুর বাজার এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!