ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে মাদকসহ আটক ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১৭ জানুয়ারি ২০২২
মানিকগঞ্জে মাদকসহ আটক ৪
আটককৃত ৪ মাদক ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম।

আটককৃতরা হলেন মো. সেলিম মিয়া সিলন, মো. পান্নু মোল্লা, জয়েল রানা ও নিতাই কুমার সাহা।

Advertisement

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রোববার এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সাটুরিয়া উপজলার ভান্ডারী পাড়ায় অভিযান চালিয়ে ২৫টি ইয়াবাসহ জুয়েল রানা ও তার সহযোগী নিতাই কুমার সাহাকে আটক করা হয়।

অপরদিকে এস্‌আই শংকর চন্দ্র সরকারের নেতৃত্বে সিংগাইর উপজেলার কানাইনগর এলাকায় অভিযান চালিয়ে পান্নুমিয়া ও তার সহযোগী সেলিম মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!