রোববার সন্ধ্যায় শহরতলীর মুকছেদপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাকে আটক করা হয়। সরোয়ার সদর উপজেলার লতিবাবাদ ইউপির মুকছেদপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, আবুল কালাম সরোয়ার একজন মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সন্ধ্যা ৬ টার দিকে মুকছেদপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৯৫ ইয়াবা ও একশত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম সরোয়ারকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
.png)