ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১১, ১৭ নভেম্বর ২০২১
কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. রতন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুরে সদর উপজেলার জেলখানার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রতন মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। 

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, রতন মিয়া একজন মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার জেলখানার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৮০ ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ রতন মিয়াকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছেন বলে স্বীকার করেছেন। 

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!