মঙ্গলবার দুপুরে সদর উপজেলার টেবুনিয়া কৃষি ফার্মের সামনে ঈশ্বরদী- পাবনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা ফিরোজ ও আলামিন।
.png)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পাবনার পরিদর্শক শাহ জালাল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে টেবুনিয়া কৃষি ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি থেকে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
তিনি জানান, আটক গাঁজার বাজার দাম আনুমানিক ৯০ হাজার টাকা।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আটককদের নামে পাবনা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।