মঙ্গলবার দুপুরে বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউপির বালিগাঁও গ্রামের আবু ছালেকের ছেলে ও হোসেন মিয়া একই গ্রামের এলাহী ভরসার ছেলে।
.png)
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এম শোভন খান জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বোতল বিদেশি মদ ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়েই দীর্ঘদিন যাবৎ এলাকায় বিদেশি মদ ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।