ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুলিয়ারচরে ১০ মামলার আসামিসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ২০ ডিসেম্বর ২০২১
কুলিয়ারচরে ১০ মামলার আসামিসহ ২ মাদক ব্যবসায়ী আটক
আটককৃত ২ মাদক ব্যবসায়ী

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১০ মামলার আসামিসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

আটকৃতরা হলেন কুলিয়ারচর পৌর এলাকার তাতারকান্দি গ্রামের মৃত আব্দুল হাই উরুফে দুদু মিয়ার ছেলে লিংকন এবং পৌর এলাকার আশ্রবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে জুবাইদ।

সোমবার মধ্য রাতে কুলিয়ারচর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ভাটিদোয়ারিয়া গ্রামে পরিত্যক্ত আখড়া মন্দিরের ভেতর থেকে তাদের আটক করা হয়। 

Advertisement

জানা যায়, কুলিয়ারচর থানার এসআই মো. মনিরুজ্জামান ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ভাটিদোয়ারিয়া গ্রামে পরিত্যক্ত আখড়া মন্দিরের ভেতর মাদক ক্রয় বিক্রির সময় লিংকন ও জুনাইদ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দু'জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক)/৪০ ধারায় একটি মামলা করা হয়েছে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজ নিজ হেফাজতে রাখার অপরাধে লিংকন ও জুনাইদ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লিংকন ১০ মামলার আসামি এবং জুনাইদ এক মামলার আসামি। 

তিনি আরো বলেন, কুলিয়ারচর থানা এলাকা থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!