ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ৭ মাদক সেবীর কারাদণ্ড

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:২২, ১৭ জানুয়ারি ২০২২
আখাউড়ায় ৭ মাদক সেবীর কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত ৭ মাদক সেবনকারী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে পৌরশহরের বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের এ সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌরশহরের মসজিদ পাড়ার খলিল মিয়া, রাধানগর শীলপাড়ার হরিলাল শীল ও দেবগ্রামের শিশু মিয়া। বাকিরা হলেন, উপজেলার হিরাপুর গ্রামের মো. রবি হোসেন কলেজপাড়ার  কালু মিয়া, কসবার উপজেলার তেতুয়া গ্রামের মামুন মিয়া ও কিশোরগঞ্জের ঘাটাইলের রাসেল।

Advertisement

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতরা মাদক সেবনকারী প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

তিনি আরো জানান, মাদক নির্মুলে উপজেলার প্রতিটি এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!