ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মাদক সম্রাজ্ঞীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৫, ১৪ জানুয়ারি ২০২০
দুই মাদক সম্রাজ্ঞীর কারাদণ্ড
ফাইল ছবি

মাদক মামলায় দুই হেরোইন সম্রাজ্ঞীকে চার বছরের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। তারা হলেন রোসনী ও শিল্পী।

একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন না।

Advertisement

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ২০১০ সালের ২৭ জানুয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা-পুলিশ চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের রোসনীর ঘরে অভিযান চালায়। এ সময় রোসনী ও শিল্পিকে ৪০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তারা এলাকায় মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত। এ ঘটনায় তৎকালীন পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!