এর আগে, সোমবার সন্ধ্যায় অলংকার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আলী হোসেন সুজন ফেনীর সোনাগাজী উপজেলার আনন্দিপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, ফেনী থেকে যাত্রীবাহী গাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চট্টগ্রামে আসছে- এমন সংবাদে পাহাড়তলী থানার অলংকার মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। তল্লাশি চলাকালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
.png)
ওই সময় কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আলী হোসেন সুজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১২ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক সাত লাখ ৮০ হাজার টাকা।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার আরো জানান, দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে জানান সুজন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, রোববার রাতে ডাকাতির প্রস্তুতিকালে একই থানার উত্তর কাট্টলী খেজুরতলী জাইল্যাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।