ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে একদিনে করোনায় রেকর্ড শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ১৬ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে একদিনে করোনায় রেকর্ড শনাক্ত
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৫০ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

সিভিল সার্জন আরো জানান, নতুন আক্রান্ত ৩৬২ জন মহানগরীর ও ১৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানছে না চট্টগ্রামের জনগণ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনো ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন, শপিংমল পর্যটন স্পট কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না। চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ মাস্ক ব্যবহার করছেন না। যারা হাসপাতালে আছেন তারাও মাস্ক ব্যবহার করছেন না।

Advertisement

এর আগে, শনিবার চট্টগ্রামে ২৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ছিল ১২ দশমিক ২৯ শতাংশ। তবে এদিনও করোনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!