ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে একদিনেই শনাক্ত ৩শ’ ছুঁইছুঁই

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ১৪ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে একদিনেই শনাক্ত ৩শ’ ছুঁইছুঁই
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৯৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল দশ দশমিক ২৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ২৬৩ জন, হাটহাজারীর ১১ জন, রাউজানের আটজন, আনোয়ারার পাঁচজন, পটিয়ার পাঁচজন, রাঙ্গুনিয়ার তিনজন ও মিরসরাইয়ের একজন রয়েছেন।

Advertisement

এর আগে, বৃহস্পতিবার ২৬০, বুধবার ২২২, মঙ্গলবার ২০৭, সোমবার ১১৯, রোববার ১০৪ ও শনিবার ৭৬ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৫ হাজার ৬১৪ জন ও উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৫৭৪ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ চার হাজার ১৮৮ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৩৫ জন। এর মধ্যে নগরীর ৭২৫ জন ও উপজেলার ৬১০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!