ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পাজামা-পাঞ্জাবি পরে মুসল্লির বেশ, আড়ালে চলে ভয়াবহ মাদক ব্যবসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫১, ১৪ জানুয়ারি ২০২২
পাজামা-পাঞ্জাবি পরে মুসল্লির বেশ, আড়ালে চলে ভয়াবহ মাদক ব্যবসা
ছবি: সংগৃহীত

পরনে পাঞ্জাবি ও পায়জামা। রয়েছে মুখ ভর্তি দাড়ি। প্রথম পলকেই যেকেউ তাদের মুসল্লি ও ভদ্র লোক মনে করবেই। কিন্তু তাদের পেছনের গল্প শুনে গোয়েন্দা তৎপরতা চালায় র‌্যাব। অবশেষে সেরকই বেশধারী দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভয়াবহ মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কাওসার (৩৫) ও রতন মিয়া (৩৭)।

Advertisement

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানীর কড়াইল কলোনী এলাকার আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে কাওসার ও রতন মিয়াকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ২২৩ গ্রাম আইস, ৮৪৫ ইয়াবা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!