[ দেশজুড়ে ]
মদনে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ইয়াবাসহ আটককৃতরা
নেত্রকোণার মদনে তাজবীর চৌধুরী শিমুল ও সীমান্ত তালুকদার নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত তাজবীর চৌধুরী শিমুল ফতেপুর গ্রামের মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে ও সীমান্ত তালুকদার একই গ্রামের জামাল তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তাজবীর ও সীমান্ত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ফতেপুর গ্রামের শিমুলের ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে শুক্রবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
.png)
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাজেদুল ইসলাম জানান, ইয়াবাসহ তাজবীর ও সীমান্ত নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করে শুক্রবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!