শেরপুরের নালিতাবাড়ীতে ১১০০ ইয়াবাসহ কামাল হোসেন নামে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার সকালে উপজেলার উত্তর পলাশীকুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামাল হোসেন ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
.png)
জানা যায়, শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার উত্তর পলাশীকুড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কামাল হোসনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
অভিযানে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা অংশ নেন।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।