শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান হোয়াইক্যং ইউনিয়নের আলমগীরের প্রজেক্ট এলাকা দিয়ে পাচার হবে- এমন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি একটি বিশেষ টহল দল বেড়িবাঁধের আড়ালে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তিন ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে নাফ নদী পার হয়ে দেশের অভ্যন্তরে আসে। বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা খুলে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার দাম আনুমানিক ৬ কোটি টাকা।
.png)