[ দেশজুড়ে ]
বরিশালে ডিবি পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, আটক ২
ফাইল ছবি
বরিশালে মাদক উদ্ধার অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার রাতে নগরীর রূপাতলীর মান্নান খান সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নগর ডিবি পুলিশের কনস্টেবল হানিফ ও আনোয়ার।
বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ সূত্র জানায়, রূপাতলীর মান্নান খান সড়কে ইয়াবা বেচাকেনা চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঐ সময় মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই কনস্টেবল আহত হন। তাদের শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
.png)
নগর ডিবি পুলিশের এডিসি মো. ফারুক হোসেন জানান, এ ঘটনায় ৪৩টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বাকি হামলাকারীদের ধরতে অভিযান চলমান।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!