ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে হাতকড়াসহ আসামির পলায়ন  

বরিশাল প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫৪, ১ জানুয়ারি ২০২২
বরিশালে হাতকড়াসহ আসামির পলায়ন  
পলাতক আসামি মাসুদ খান (ছবি: সংগৃহীত)

বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। এ ঘটনায় হাসপাতালে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। এদিন বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল ক‌রিম।

তিনি জানান, একটি চুরির ঘটনায় গণধোলাই খাওয়া মাসুদ খান নামের আসামিকে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহারায় ছিলেন দুই পুলিশ সদস‌্য। এদিকে শনিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যেকোনো সময় আসামি মাসুদ পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়।

Advertisement

আরো পড়ুন: প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

তিনি আরো জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশের নায়েক মশিউর রহমান ও কনস্টেবল সজল ঘরামীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!