ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
৪ বছর পর ধরা খেলেন হত্যা মামলার আসামি
নওগাঁর মান্দায় নৈশ প্রহরী মনছুর সরদার হত্যায় আমিনুল ইসলাম ওরফে আমিনুর নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার মহাদেবপুরের বাগডোব বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।
আমিনুল ইসলাম ভালাইন গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০১৭ সালের ৪ জুলাই মান্দা থানায় দায়ের করা হত্যা মামলার আসামি আমিনুল ওরফে আমিনুর গ্রেফতার করা হয়েছে। পরে আসামিকে নওগাঁ সিআইডিকে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ভালাইন ইসলামীয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার আবাসিকে মনছুর সরদার অস্থায়ী ভাবে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। তার বাড়ির পাশেই মাদরাসা। আবাসিকে ৩৫/৪০ জন শিক্ষার্থী থাকতেন।
২০১৭ সালের ৩ জুলাই রাতে বাড়িতে খাবার খেয়ে সাড়ে ১১ টার দিকে মাদরাসার বারন্দায় শুয়ে ছিলেন তিনি। এ সময় অজ্ঞাতরা ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান পাশসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।