ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে মেহেদী হত্যায় ৪ আসামির তিনজন গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬, ২৪ ডিসেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে মেহেদী হত্যায় ৪ আসামির তিনজন গ্রেফতার
এসএসসি পরীক্ষার্থী মেহেদি

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী মেহেদি (১৬) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, ১৫ বছরের গালিব, ১৪ বছরের আরমান এবং ৬২ বছরের আকবর আলম।

বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেফতার দেখায় পুলিশ। গ্রেফতার গালিব ও আরমান পরস্পর বন্ধু। আর আকবর হলেন আরমানের দাদা।

ঘটনার পর থেকে গালিব ও আরমান হাসপাতালে ভর্তি ছিল। আর আরমানের দাদা আকবরকে জিজ্ঞাসবাদের জন্য থানায় আনা হয়েছিল।

Advertisement

ঠাকুরগাঁওয়ের দুরামারি এলাকায় বুধবার স্কুলছাত্র মেহেদীকে বাসায় থেকে বন্ধু পরিচয় দিয়ে ডেকে নিয়ে যান গালিব নামের একজনসহ কয়েকজন।ঘণ্টা খানেক পর স্থানীয় লোকজনের মাধ্যমে মেহেদির রাস্তার ধারে পড়ে থাকার খবর পায় পরিবার। স্বজনরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মেহেদির বাবা সদর থানায় ৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার অপর আসামি আরমানের বাবা জুয়েল ইসলাম পলাতক আছেন।

এজাহারে বলা হয়েছে, প্রতিবেশি গালিব বুধবার সন্ধ্যায় মেহেদিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আরমান ও তার বাবা জুয়েল তাদের সঙ্গে যোগ দেন। তারা দুরামারিতে চা খেতে যান। এর কিছু পর আকবর তাদের সঙ্গে যোগ দেয়। তারা মেহেদিকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেয়ার আগেই মেহেদির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!